দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বার্লিনে প্রাইড অনুষ্ঠানে প্রাণঘাতী হামলার রেশ কাটতে না কাটতেই শনিবার নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামে অনুষ্ঠিত হচ্ছে ওয়ার্ল্ডপ্রাইডের প্রধান আকর্ষণ ক্যানাল প্যারেড। আয়োজকদের আশা, কয়েক লাখ মানুষ এ উৎসবে অংশ নেবেন।
রংধনু পতাকা ও বর্ণিল সাজে সজ্জিত শতাধিক নৌযান আমস্টারডামের খালপথে শোভাযাত্রা করবে। দুই সপ্তাহব্যাপী ওয়ার্ল্ডপ্রাইড আয়োজনের এবারের প্রতিপাদ্য ‘ইউনিটি’ (ঐক্য)।
গত সপ্তাহে জার্মানির বার্লিনে প্রাইড অনুষ্ঠানে একটি ভ্যান জনতার ওপর তুলে দিলে একজন নিহত এবং ৩০ জনের বেশি আহত হন। এ ঘটনার পর আমস্টারডাম কর্তৃপক্ষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।
আমস্টারডামের মেয়র ফেমকে হালসেমা জানিয়েছেন, বার্লিন হামলার পরিপ্রেক্ষিতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ডাচ পুলিশ জানিয়েছে, প্রকাশ্য ও গোপন—উভয় ধরনের নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন থাকবে।
তবে আয়োজকরা বলছেন, বাড়তি নিরাপত্তা আয়োজনের মূল বার্তাকে পরিবর্তন করবে না। আমস্টারডাম প্রাইডের মুখপাত্র মার্টেইন আলবার্স বলেন, ‘সন্ত্রাসের উদ্দেশ্য মানুষকে ভয় দেখানো। আমরা সেই ভয়কে জয় করেই উৎসব পালন করব।’
ওয়ার্ল্ডপ্রাইডে অংশ নিতে আসা ২৫ বছর বয়সী জুলিয়ান ভ্যান ডার হাইডে বলেন, বার্লিনের হামলা প্রমাণ করেছে, প্রাইড আয়োজন এখনো কতটা প্রয়োজনীয়।
বার্লিন হামলায় নিহতদের স্মরণে মঙ্গলবার আমস্টারডামের ‘হোমোমনুমেন্ট’-এ হাজারো মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
ডাচ এইচআইভি অ্যাসোসিয়েশনের ক্যাসপার পিস্টার্স বলেন, হামলার স্মৃতি সবার মনে থাকলেও সহিংসতা এলজিবিটিকিউ+ সম্প্রদায়ের অস্তিত্ব মুছে ফেলতে পারবে না।
অন্যদিকে, নেদারল্যান্ডসে স্থায়ী এলজিবিটিকিউ+ জাদুঘর প্রতিষ্ঠার উদ্যোগে থাকা ‘কুইয়ার মিউজিয়াম’-এর প্রতিনিধি মিক গ্রোনেভেল্ড বলেন, বার্লিনের হামলা এ সম্প্রদায়ের ঝুঁকিপূর্ণ অবস্থান আবারও সামনে এনেছে। তবে তিনি জোর দিয়ে বলেন, ‘নিজেদের অদৃশ্য করে রাখা কখনোই সমাধান নয়।’
সূত্র: রয়টার্স
এমএস/